ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ৫৬৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, অগ্নিকান্ড প্রতিরোধে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। 
তিনি বলেন, যারা ভবন নির্মাণ করবেন, যারা এর দেখভালের দায়িত্বে তারা সহ সবাই আইন মেনে চললে আমরা অগ্নিকান্ড প্রতিরোধ করতে পারবো। ভবন নির্মাণের সময় ফায়ার সার্ভিসের নীতিমালা মেনে চলতে হবে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ভবনে রাখতে হবে।
নাছিম আজ শুক্রবার দুপুরে বেইলি রোডে আগুনের ঘটনায় মারা যাওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা লুৎফুর নাহার করিম ও তার মেয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি তাজরিন নিকিতার জানাজায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গতকাল রাতে বেইলি রোডে অগ্নিদগ্ধ হয়ে অনেকে প্রাণ হারিয়েছে। এই ঘটনায় সারাদেশের মানুষ শোকাহত। এই হৃদয় বিদারক ঘটনা আর কারো সাথে যেন না ঘটে এবং এমন অগ্নিকান্ড যাতে আর না হয় আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করব। 
সবাইকে সচেতন হহবার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের সবাইকে একটু সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। গ্যাস লিকেজ, বিদ্যুতের শর্ট সার্কিটসহ অনেক কিছুর মাধ্যমেই দুর্ঘটনা হয়ে থাকে। এগুলো থেকে যতটা সতর্ক থাকা যায় আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। 
ভিকারুননিসার শিক্ষিকা লুৎফুন নাহারের কথা স্মরণ করে তিনি বলেন, লুৎফুন নাহার একজন ভালো মানুষ ছিলেন। তিনি সাদামাটা ও বিনয়ী ছিলেন। তার চলে যাওয়ায় আমরা মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। 
এর আগে বাহাউদ্দিন নাছিম পীরজঙ্গি মাজার সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় শেষে বেইলি রোডে আগুনের ঘটনায় দশ নং ওয়ার্ডের মারা যাওয়া দুজনের জানাজার নামাজে অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat