ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৫৭০৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি জানানো হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-  ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।
২৮ অক্টোবর (শনিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের সর্বাত্মক অংশগ্রহণ।
২৯ অক্টোবর আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।
৩০ অক্টোবর দেশের সব মহানগরে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।
১ নভেম্বর দেশের সব জেলায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।
২ নভেম্বর দেশের সব উপজেলা-থানা-পৌরসভায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।
৩ নভেম্বর শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টসহ ৩ নভেম্বর কারা অভ্যন্তরে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন।
৪ নভেম্বর আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।
৭ নভেম্বর ‘উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন’- শীর্ষক কনসার্ট (২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ)।
৯ নভেম্বর দেশের সব ইউনিয়ন/ওয়ার্ডে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।
১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে সকাল ৮টায় গুলিস্তান নূর হোসেন চত্বর এবং সকাল ৯টায় জুরাইন কবরস্থানে নূর হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন।
১১ নভেম্বর (শনিবার) আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহীদ শেখ ফজলুল হক মণি ও ১৫ আগস্টে সব শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ।
১৫ নভেম্বর (বুধবার) ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat