ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৫০৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মূলত রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত দীপিকা পাড়ুকোন। চলতি বছরের শুরুতে শাহরুথের ‘পাঠান’-এ অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল তাকে। আরও একবার অ্যাকশন চরিত্রে দেখা যাবে দীপিকাকে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আগেই জানা ছিল, রোহিত শেঠির কপ ইউনিভার্স-এ যোগ দিচ্ছেন দীপিকা। অজয় দেবগন, রণবীর সিং, অক্ষয় কুমারদের পর এবার প্রথম একজন নারী পুলিশকে আনতে যাচ্ছেন রোহিত। ‘সিংহাম এগেইন’ সিনেমাতে পুলিশ চরিত্রে অভিনয় করছেন দীপিকা। গতকাল (১৫ অক্টোবর) সিনেমায় দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করলেন নির্মাতারা।
দীপিকার এমন নৃশংস লুক দেখে চমকে গেছেন ভক্ত-অনুসারীরা। তার এই লুক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।রোহিতের নারী পুলিশের পোশাকি নাম ‘লেডি সিংহাম’। দীপিকার চরিত্রের নাম শক্তি শেঠি। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মানুষের স্তূপের ওপর বসে রয়েছেন অভিনেত্রী। পরনে পুলিশের পোশাক। কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্ত। মুখে নিষ্ঠুর হাসি। সেই অবস্থাতেই অভিনেত্রীর পিস্তলের নল একজনের মুখে ঢোকানো রয়েছে।
ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘শক্তি শেঠিকে চিনে নিন।’ অন্যদিকে রোহিত এই লুক পোস্ট করে লিখেছেন, ‘নারী সীতারও রূপ, আবার দুর্গারও রূপ। আমাদের কম ইউনিভার্সের সবচেয়ে নিষ্ঠুর ও নৃশংস অফিসারকে চিনে নিন— শক্তি শেঠি, আমার লেডি সিংহাম।’
গত বছর ‘সার্কাস’-এর প্রচারের সময় রোহিত প্রথম জানান যে ‘সিংহাম এগেইন’ ছবিতে তিনি মূল পুলিশ চরিত্রে একজন নারীই রাখবেন। শুধু তা-ই নয়, দীপিকা পাড়ুকোন যে সেই চরিত্রে অভিনয় করবেন, সে ইঙ্গিতও দিয়েছিলেন পরিচালক। তবে দীপিকার চরিত্র নিয়ে নির্মাতা এখনই বিস্তারিত জানাতে চাইছেন না। সম্প্রতি বলিউডজুড়ে খবর ছড়িয়েছে, এ সিনেমায় সম্ভবত অজয়ের বোনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। সম্প্রতি শুরু হয়েছে এ সিনেমার শুটিং। সিনেমাটি ২০২৪ সালে ভারতের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পা্ওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat