ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৭০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজায় ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয়  সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেয়ার মধ্যেই এই সংকটের সমাধান রয়েছে। ইসরায়েলের দখলদারিত্বের অধীনে বসবাস ও ফিলিস্তিন ভূখ-ে বসতি স্থাপন এ অঞ্চলের শান্তির পথ প্রশস্ত করবে না।
আজ সকালে বিরোধীদলীয় নেতার সাথে তার গুলশানস্থ  বাসভবনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান   সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার জন্য সকল ইসলামিক রাষ্ট্র ও ওআইসির নেতৃবৃন্দকে এই ধরনের লঙ্ঘন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলিকে হস্তক্ষেপ করতে বলার আহ্বান জানান।
এ সময় বিরোধীদলীয় নেতা সর্বশক্তিমান আল্লাহ্র কাছে ফিলিস্তিনীদের প্রতি রহমত বর্ষণ করার জন্য দোয়া করেন। ইসরায়েলের বর্বরচিত হামলায় যারা প্রাণ হারিয়েছেন- তিনি তাদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি গভীর  সমবেদনা জানান।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই  রামাদান বলেছেন, ফিলিস্তিন এখন শুধু ইসরায়েল নয়, বরং পশ্চিমা আগ্রাসনের শিকার হচ্ছে। সেখানকার মানুষজন এক মানবতাহীন জীবন যাপন করছে। বিদ্যুৎ, পানি, খাবার, চিকিৎসা কোনো কিছুই সেখানে আর পর্যাপ্ত নেই। পুরো ফিলিস্তিন জুড়ে মানবতার সংকট চলছে। ফিলিস্তিনের গাজা এখন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। মরদেহ রাখারও জায়গা হচ্ছে না মর্গগুলোতে।
তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদাই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন।
বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত আরো বলেন, ‘তারা সব সময় ফিলিস্তিনের নাগরিকদের পাশে দাঁড়িয়েছে। তবে এই সঙ্কটের সময় আমরা আরো জোরালো ও শক্ত ভূমিকা প্রত্যাশা করি।’
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat