ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৭২০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনয় জগতে প্রায় দুদশক কাটিয়ে ফেলেছেন দক্ষিণী সিনেমার লাস্যময়ী নায়িকা নয়নতারা। বর্তমান সময়ে ভারতের দক্ষিণী সিনেমা জগতের ১ নম্বর অভিনেত্রী হিসেবে জায়গাও করে নিয়েছেন তিনি। যদিও ‘জাওয়ান’ এর মাধ্যমে এবারই প্রথম হিন্দি সিনেমায় অভিষেক ঘটতে চলেছে তার। তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে নয়নতারা নাকি বিরাট অঙ্কের পারিশ্রমিক নিয়ে বলিউডের অভিনেত্রীদেরকেও পেছনে ফেলেছেন।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অভিনয় দক্ষতার গুণেই উপার্জনের দিক দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের তালিকায় নয়নতারার নাম উপরের দিকে রয়েছে। সে বিচারে নয়নতারার কাছে ২২ মিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে। এদিকে শোনা যাচ্ছে ‘জাওয়ান’-এর জন্যও নয়নতারা পারিশ্রমিক পেয়েছেন প্রায় ১১ কোটি রুপি। যা বলিউডের অভিনেত্রীদের থেকে বেশি। 
অবশ্য নয়নতারার জীবন এমনিতেও বিলাসবহুল। তার রয়েছে নিজস্ব জেট। সেটিতেই যাতায়াত করেন অভিনেত্রী। এ ছাড়াও বহু বিলাসবহুল গাড়ি রয়েছে তার সংগ্রহে। আসলে অভিনয়ই যে তার একমাত্র উপার্জনের পথ-এমনটা নয়। একটি প্রসাধনী সংস্থাও খুলেছেন নয়নতারা। এ ছাড়া, একটি রেস্তোরাঁ এবং তেলের সংস্থাতেও বিনিয়োগ করেছেন নয়নতারা। ফলে সেখান থেকে প্রতিমাসে মোটা টাকা উপার্জন করেন তিনি।
সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’-এর ট্রেলার। ট্রেলারে শাহরুখ তো নজর কেড়েছেনই, চোখ ফেরানো যায়নি নয়নতারার ওপর থেকেও। শাড়ি পরে হোক, বা পুলিশের বেশে-‘জাওয়ান’-এ নয়নতারা অনবদ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat