ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে ওসমানীনগর উপজেলার আহমেদ নগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমানের বাড়ি উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামে। আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাক, সিলেটগামী বাস, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চতুর্মুখী সংঘর্ষে জড়ালে পিকআপ ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান খলিলুর রহমান।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat