ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলার ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় ছয়জনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে মৃত্যুদন্ডপ্রাপ্ত ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিনমাসের কারাদন্ড দেওয়া হয়েছে বলে আদালত সূত্র জানান।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশালের মোবারক মেম্বার, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, সেলিম, সোহাগ ও ইদ্রিস আলী। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মোফাজ্জল হোসেন রুবেল ও দুলাল মিয়া।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলির (পিপি) পিযুস কান্তি সরকার রায়ের বিষয়টি  নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩ জুলাই রাতে ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন(৬৫) মাছের ফিসারিতে রাত্রি যাপনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন ভোরে ফিসারির পানিতে গলা কাটা লাশ ভাসতে দেখা যায়। এ ঘটনায় ওইদিনই নিহতের বড় ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করে। তদন্ত শেষে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সক্ষ্য প্রমানের পর হত্যাকান্ড প্রমাণিত হওয়ায় আসামি ছয়জনকে ও দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat