ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণী সিনেমার দাপটে দীর্ঘদিন তেমন আলোচনা বা ব্যবসায় ছিল না বলিউড সিনেমা। তবে গত বছর থেকে আবারও ঘুরে দাঁড়িয়েছে বলি সিনেমা। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা বক্স অফিস মাত করেছে। শুধু প্রেক্ষাগৃহ নয়, ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমাগুলো বেশ আলোচনা তৈরি করেছে। 
সেই ধারাবাহিকতায় আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে অক্ষয় কুমার ও ইয়ামি গৌতম অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘ও মাই গড টু’। অন্যদিকে একইদিন মুক্তি পাবে সানি দেওলের আলোচিত সিনেমা ‘গদর টু’। দুটি সিনেমা ঘিরেই বেশ কৌতুহলও রয়েছে ভক্তদের মাঝে। তবে একসঙ্গে দুটি সিনেমা মুক্তি নিয়ে বেশ শঙ্কাও প্রকাশ করছেন সিনেমাগুলোর শিল্পী থেকে শুরু করে সিনেবোদ্ধারা। 
এ প্রসঙ্গে ইয়ামি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘একসঙ্গে একাধিক বিগ বাজেটের আলোচিত সিনেমা মুক্তি দিলে ব্যবসায়িক শঙ্কা কিছুটা থাকে, এটা বলার অবকাশ রাখে না। তবে আমার বিশ্বাস আমাদের বর্তমান চলচ্চিত্র বাজারের একসঙ্গে ৪টি সিনেমা মুক্তি পেলেও দারুণ ব্যবসা করবে। ভালো গল্প, নির্মাণ, অভিনয় বরাবরই দর্শকরা গ্রহণ করেন। তাড়া দুটি সিনেমার গল্প-প্রেক্ষাপট, কলাকুশলী আলাদা। তাই শঙ্কা থাকলেও নেতিবাচক প্রভাব পড়বে না।’ 
অন্যদিকে সানি দেওল বলেন, ‘গদর এবং লগানও একসঙ্গে মুক্তি পেয়েছিল। কিন্তু গদর বিজয়ী হয়েছিল। সেই জায়গা থেকে বলবো, এবারও জয় আমাদেরর হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat