ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কয়েক বছর ধরেই বিগ বাজেটের একাধিক বলিউড সিনেমা ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। যা ব্যবসাসফলের পাশাপাশি দর্শকমহলে বেশ সাড়াও ফেলে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমাটি। গত শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি দেওয়া হয়েছে বরুণ ধাওয়ার ও জাহ্নবি কাপুর অভিনীত এ সিনেমাটি। 
তবে ক্যারিয়ারের বয়স বেশ কয়েক বছর হলেও ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান সেভাবে পোক্ত করতে পারেননি জাহ্নবি। সেই জায়গায় প্রেক্ষাগৃহের বদলে ওটিটিতে তার সিনেমা মুক্তি নিয়ে শুরু থেকে ব্যবসায়িক শঙ্কা প্রকাশ করছেন সিনেবোদ্ধারা। এছাড়া একই সময়ে হলিউডের দুই আলোচিত সিনেমাও ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে।
সব মিলিয়ে জাহ্নবির ক্যারিয়ার নিয়েও সন্দিহান সমালোচকরা। তবে মুক্তির পর থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। যদিও কিছু নেতিবাচক আলোচনাও চলছে। জানা গেছে, রোমান্টিক ঘরানার এই ছবির সঙ্গে মিশে রয়েছে অ্যাডলফ হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলি। কোথাও ড্রামা, কোথাও কমেডি আবার কোথাও ভরপুর রোমান্স রয়েছে সিনেমাটির গল্পে। পাশাপাশি আশি-নব্বইয়ের দশকের পুরনো হিন্দি গান, সাদা-কালো ফ্রেম বেশ নজর কেড়েছে দর্শকদের। এছাড়া বরুণের সঙ্গে জাহ্নবির প্রথম জুটি বাঁধা এবং তাদের রসায়নও বেশ প্রশংসিত হচ্ছে। 
অনেকেই মন্তব্য করছেন অভিনয়ে আরও পরিণত হয়েছেন জাহ্নবি! তবে সিনেমাটিতে তাদের অভিনয় এবং ক্লাইম্যাক্স মন ভালো করা হলেও দর্শকের মনে দাগ কাটতে পারেনি সিনেমাটি।-এমনটা দাবি করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat