ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের কালজয়ী সিনেমা আমির খানের ‘লগান’ দেখেননি, এমন সিনেমাপ্রেমী হয়ত কমই আছেন। এই সিনেমার ভিনদেশি চরিত্র ‘এলিজাবেথ’ কে নিশ্চই মনে আছে! যিনি কিনা ভারতীয় যুবক ‘ভূবন’ আর্থাৎ  আমির খানকে ভালোবেসে ফেলেছিল। আমিরের সেই বিদেশি প্রেমিকা ব্রিটিশ অভিনেত্রী রেচেল শেলি দীর্ঘ ২২ বছর পর আবারও ফিরছেন বলিউডে। সুদীপ শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘কোহরা’-তে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক সুদীপ শর্মার হাত ধরে বলিউডে ফিরছেন ‘লগান’-এর বিদেশি আভিনেত্রী রেচেল শেলি। তার ওয়েব সিরিজ ‘কোহরা’-তে রেচেল শেলিকে নেওয়ার বিষয়ে পরিচালক সুদীপ শর্মা বলেন,‘আমি এমন কোনও ব্রিটিশ অভিনেত্রীকে চেয়েছিলাম, যিনি ভারতীয় শ্যুটিং স্টাইল, কাজকর্মের সঙ্গে পরিচিত।’ এছাড়া আমার ওয়েব সিরিজের বাজেটও কম ছিল। তাই নামী, ভীষণ খ্যতনামা কাউকে নেওয়া সম্ভব ছিল না। আর যেহেতু রেচেল এখানে আগে কাজ করেছেন, তাই ওর কাছেই এই কাজের প্রস্তাব রেখেছিলাম। আর উনি যেহেতু লগানে কাজ করেছেন, তাই জানেন যে এখানে শ্যুটিংয়ে কেমন পাগলামো চলে।
থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটির শ্যুটিং হয়েছিল কোভিড পিরিয়ডে। রেচেল ছাড়াও এতে অভিনয় করছেন সুবিন্দর ভিকি, বরুন সোবতি, বরুণ বাদোলা, হারলিন শেঠি এবং মনীশ চৌধুরীর মতো অভিনেতারা। ১৫ই জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কোহরা’। ‘লগান’ ছাড়াও দ্য কলিং, ’লাইটহাউস সহ বহু ইংরাজি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী রেচেল শেলি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat