ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল মুক্ত দিবস আজ শনিবার। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর এ দিনে নড়াইলের মুক্তিপাগল দামাল ছেলেরা বুকের তাজা রক্তদিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে নড়াইলকে মুক্ত করে।
জেলা প্রশাসনের আয়োজনে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রুপগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গণকবর, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন, পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা জজ আদালত সংলগ্ন বদ্ধ ভূমিত ও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের স্মরনে এক মিনিট নীরাবতা পালন, বিশেষ মোনাজাত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এনভায়রনমেন্টাল থিয়েটার ও সন্ধ্যায় জারি গানের আসর অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুন, পৌরমেয়র আঞ্জুমান আরা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম গোলাম কবীর, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এস বাকী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া, সদর উবজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat