ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলার অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। এতে আগামী সাত দিনের মধ্যে অবৈধ ইটভাটা অপসারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি বলেন, ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুসারে লাইসেন্স ছাড়া কোন ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবে না; এমন বিধান থাকলেও কয়েকটি জেলায় শীত মৌসুম সামনে রেখে অবৈধ ইটভাটাগুলোতে কার্যক্রম শুরু করছে বলে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়েছে। 
ওই সব প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গত ৬ নভেম্বর একটি রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেয়। 
এছাড়া ইটভাটা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না; তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পরিবেশ অধিদপ্তর বগুড়া, চার জেলার ডিসি ও এসপিসহ ২৪ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat