ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-০৫
  • ৯১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় আজ মাদক মামলায় মিলন পোদ্দার ও কাজী বদিয়ার রহমান নামে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। সকাল ১০ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী হলেন, মিলন পোদ্দার সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারে ছেলে। অপর জন কাজী বদিয়ার রহমান একই উপজেলার পাইকমারি গ্রামের মৃত কাজী বাবর আলীর ছেলে।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ১৯ মার্চ পুলিশ জানতে পারে ঈগল পরিবহনের চেয়ার কোচ নং-ঢাকা মেট্র-ব-১৪-৬৫-১৪ এ মাদক বহন করা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকায় পৌঁছালে পরিবহন তল্লাশি করে বিভিন্নস্থান থেকে মোট ১২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক(এসআই) নয়ন পাটোয়ারী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat