ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৫
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় ফাতেমা নামে একজনকে হত্যার দায়ে রিপন মোল্যা নামে একজনকে ফাঁসির আদাশে দিয়েছে আদালত। সোমবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আসামী নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ মোল্যা(মকু)’র ছেলে। এসময় আরও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এমদাদুল ইসলাম ইমদাদ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বিবরণে জানাগেছে, নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ ওরফে মকু মোল্যার মেয়ে ফাতেমা ২০১৯ সালের ২৫ নভেম্বর বেলা ৩টার দিকে কালিনগর গ্রামের নালিয়া নদীর ঘাটে কাপড় পরিষ্কার কতে যায়। আসামী রিপন মোল্যা পেছন থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে চুবিয়ে বাাঁশের লাঠি ও টেংগারী দিয়ে জখম করে হত্যা করে। পরে লাশ পানির নিচে কাদায় পুতে রাখে। আসামী রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা বিষয়টি দেখতে পায়। বিকেলে ফাতেমাকে অনেক খোঁজাখুজির পর না পেয়ে এক পর্যায়ে রাশেদ মোল্যার বর্ণনা অনুযায়ী নদীর ঘাট থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ আসামী রিপন মোল্যাকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার করা স্বীকার করে। এ ঘটনায় ফাতেমার পিতা মোকছেদ ওরফে মকু মোল্যা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat