ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৭
  • ৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় আজ মাদক মামলায় মো. আজহারুল ইসলাম বিশ্বাস নামের একব্যক্তিকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
আজ রোববার নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মো. আজহারুল ইসলাম বিশ্বাস সাতক্ষীরা জেলার কলারোয় থানার দগিং বিশ্বাসপাড়ার খোরশদে আলি বিশ্বাসের ছেলে। আজ রায় প্রদানকালে আসামি আদালতে উপস্থতি ছিলেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালরে ৮ নভেম্বর দুপুরে মাদক বিরোধী অভিযানকালে নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজার এলাকায় সেতুর উপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ আসামি আজহারুল ইসলাম বিশ্বাসকে আটক করে পুলিশ। পরে নড়াইল সদর থানায় সহকারি উপপরিদর্শক (এ এস আই) সুজন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।এ মামলায় ৯জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামীকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনরে ১৯(১) এর ৩ (খ) ধারায় এ দন্ডাদেশ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat