ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

‘বিগ বস ওটিটি’-র ঘরে প্রেমের আবহাওয়া। ঘনিষ্ঠ হচ্ছেন শমিতা শেট্টি এবং রাকেশ বাপাত। ‘বিগ বস ওটিটি’-তে প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে অন্য এক প্রতিযোগীর জুটি তৈরি করা হয়েছে। এই নিয়মেই চলছে রিয়্যালিটি শো। শো-এর ভাষায় বললে, তাঁরা একে অপরের ‘কানেকশন’। তার ফলেই তাঁরা একসঙ্গে সময় কাটান। কিন্তু কেবল বন্ধুত্বের সম্পর্কই কি রয়েছে দু’জনের মধ্যে?
সম্প্রতি যে দু’টি প্রোমো ভিডিয়ো প্রকাশ পেয়েছে, তাতে অন্য গল্প দেখা যাচ্ছে। প্রথমটিতে রাকেশ নিজের মনের কথা বলেন সকলের সামনে দাঁড়িয়ে। শমিতাকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, ‘‘ওকে আমার খুব নিজের বলে মনে হয়।’’ শমিতা তার পর ছুটে এসে জড়িয়ে ধরেন রাকেশকে। চারদিক থেকে বাকি প্রতিযোগীদের উল্লাসধ্বনি শুনতে পাওয়া যায়।
অন্য একটি ভিডিয়োয় ধরা পড়ল শমিতা-রাকেশের ঘনিষ্ঠতা। দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে রয়েছেন শমিতা। রাকেশ তাঁর কাছে এলেন। রাকেশের মুখের কাছে নিজের হাত মেলে ধরেন শমিতা। এর পর দেখা গেল, রাকেশ তাঁর ‘কানেকশন’-এর হাতে চুম্বন করলেন।
১৯ জুলাই পর্ন-কাণ্ডে শমিতার জামাইবাবু রাজ কুন্দ্রার গ্রেফতারের পর গোটা শেট্টি পরিবার খবরের শিরোনামে এসেছিল। ‘বিগ বস ওটিটি’-তে অংশগ্রহণ করার পর রাজের শ্যালিকা ফের চর্চায়। তাঁর সঙ্গে বাকি প্রতিযোগীদের বিবাদ থেকে শুরু করে কান্নায় ভেঙে পড়া— সব ঘটনাই এখন দর্শকদের নজরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat